মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকো কার্ডিওগ্রাফি কক্ষের উদ্বোধন

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকো কার্ডিওগ্রাফি কক্ষের উদ্বোধন

ফাহাদ-ই-আজম:- সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় সম্পূর্ণ নতুনভাবে যুক্ত ইকো কার্ডিওগ্রাফি কক্ষের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১৪ জুন ) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ইকো কার্ডিওগ্রাফি কক্ষের শুভ উদ্বোধন শেষে রোগীদের সেবায় পরীক্ষা নিরীক্ষার জন্য নতুন নতুন ডিজিটাল মেশিন সংযোজন হওয়ার বিষয় অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবায় আধুনিকায়ন সম্ভব হয়েছে।
ডা. সায়েমুল হুদা বলেন, কার্ডিওগ্রাফি হলো একটি পরীক্ষা যা শব্দ তরঙ্গ ব্যবহার করে গতিশীল হৃৎপিণ্ডের লাইভ চিত্র তৈরি করে। প্রাপ্ত ছবিটি ইকোকার্ডিওগ্রাম (ইকো) নামে পরিচিত। ইকোকার্ডিওগ্রাফি ডাক্তারকে হৃৎপিণ্ড এবং ভালভগুলি কীভাবে কাজ করছে তা নিরীক্ষণ করতে দেয়। পদ্ধতিটি অ-আক্রমণকারী, কোন বিকিরণ ব্যবহার করে না এবং সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ইকো কার্ডিয়াক মেশিন, ডিজিটাল এক্সরেসহ অধিকাংশ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সহ বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত চিকিৎসা সেবা দেয়ার সুব্যবস্থা এখন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*