বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০১
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / অন্যান্য / প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে :- রাজীব

প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে :- রাজীব

ফাহাদ-ই-আজম:- প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে বলে মন্তব্য সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

শুক্রবার (৯ জুন) সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঞ্জুরুল আলম রাজীব বলেন, জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার বিরোধিতা করে কোনো দল টিকতে পারে না বা সে দেশের নেতৃত্ব দিতে পারে না। আপনারা জানেন ১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে এরকম গুটিকয়েক কিছু বিদেশী শক্তি এদেশীয় কুচক্রী মহলকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী এবং বিশ্বনেতা শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নশীল দেশ আমাদের দেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহ সকল ক্ষেত্রে অভাবনীয়। উন্নয়ন হয়েছে। এই যে ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির সফলতার চিত্র আমরা দেখছি, এটা আবার যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ও আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের সহ্য হচ্ছে না। আমাদের স্বাধীনতা বিরোধিতাকারী কিছু রাষ্ট্র যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও গুটিকয়েক দেশ আবারও তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের নিয়ন্ত্রিত একটা অপশক্তিকে ক্ষমতায় আনার জন্যই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে। এই কারণে আমাদের আওয়ামী লীগ ও সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। এই পরিপ্রেক্ষিতে আজকের সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্ব বহন করে।

প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন, স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে একটা ঐতিহাসিক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির শক্তির প্রয়োজনে স্বেচ্ছাসেবক বাহিনী নামে এই সংগঠনের জন্ম দিয়েছিলেন। তখন এই সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন এদেশের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় নেতা জিল্লুর রহমানকে। পরে আব্দুর রাজ্জাক ও এই সংগঠনের সাহা প্রমুখ। দায়িত্বে এসেছিলেন। পরবর্তীতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উপলব্ধি করেন সেই স্বেচ্ছাসেবক বাহিনীকে আবার পুনরুজ্জীবিত করে তিনি স্বেচ্ছাসেবক লীগ নাম দিয়ে এই সংগঠনের দায়িত্বভার প্রদান করেন। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাসিমকে।

এসময় তিনি আরো বলেন, সাভার উপজেলা এবং পৌরসভায় স্বেচ্ছাসেবক লীগ এমন একটা সহযোগী সংগঠন, আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের মধ্যে এরা সবচেয়ে সুশৃঙ্খল। সকলের ভিতর ভুলভ্রান্তি থাকলেও এই সংগঠনের ভুলের মাত্রা একটু কম। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। যে কোনও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য ইতিহাস সৃষ্টিকারী সংগঠন। আওয়ামী লীগের সহযোগী শ্রেষ্ঠ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। এসময় সভার প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা করণীয় সম্পর্কে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণও তাদের বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও।

এসময় মতবিনিময় সভায় সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, যুগ্ম- সাধারণ সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোখতার হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*