সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আবহাওয়া / বৃষ্টির রিমঝিমে রাজধানীতে স্বস্তি, ঈদ ঘোরাঘুরিতে বাধা

বৃষ্টির রিমঝিমে রাজধানীতে স্বস্তি, ঈদ ঘোরাঘুরিতে বাধা

এশিয়ান বার্তা ডেস্ক:- ঝুম বৃষ্টিতে ভিজছে রাজধানী। গত কয়েকদিনের ভ্যাপসা গরম গত শুক্রবার রাতের বৃষ্টিতে কিছুটা কমলেও সকালে তা অনেকটাই বেড়ে গিয়েছিল। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছিল বৃষ্টির সম্ভাবনার কথা। ছিল সন্ধ্যার মধ্যে বৃষ্টির আভাস। বিকেলে রোদ ঝলমল আকাশ থাকলেও ৫টার দিকে তা মেঘে ছেয়ে যায়। আর সাড়ে ৫টার দিকে ঝরতে শুরু করে বৃষ্টি হয়ে। এতে ঈদের ঘোরাঘুরিতে বাধা পড়লেও স্বস্তি ফিরেছে বলে মনে করছেন রাজধানীবাসী শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বলা হয়, দেশের আটটি বিভাগেই দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানিয়েছিলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হরে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীতে শুরু হয় বৃষ্টির রিমঝিম। পরে ঝুম বৃষ্টিতে ধুয়ে যায় রাস্তাঘাট, গাছপালা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হচ্ছিল বৃষ্টি। এতে ঈদ ঘোরাঘুরিতে বাধা পড়েছে। তবে, স্বস্তি লাগছে বলে জানান সড়কের পাশে বৃষ্টিতে আটকে পড়া অনেকে। রেদওয়ান যাচ্ছিলেন বোনের বাড়ি। বৃষ্টিতে আটকা পড়ে দাঁড়িয়ে ছিলেন আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে একটি ছাউনিতে। তিনি বলেন, ‘হঠাৎই বৃষ্টি নেমেছে। একটু আগেও আকাশ রোদ ঝলমল ছিল। বোনের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাধা পড়লেও ভালো লাগছে। শান্তির শীতলতা অনুভব করছি। রেদওয়ানের মতো আরও অনেকে ছিলেন সেখানে। ফারিয়া আক্তার বলেন, ‘ঈদের ঘোরাঘুরিতে বাধা পড়েছে। তবে, এতদিনের টানা গরম থেকে তো বেঁচেছি। এটাই ভালো লাগার বিষয়। সড়কে আজ তেমন যানবাহন নেই। ঢাকা যেন পুরোটাই ফাঁকা। বাইক, রিকশা, নিজস্ব বাহন নিয়ে দেখা যায় কিছু মানুষ। গাবতলীর দিকে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বৃষ্টির প্রত্যাশা এখন সবার। ঈদের দিন বৃষ্টিতে ঘোরাঘুরিতে হয়তো কিছুটা বাধা পড়েছে। বিকেলেই যেহেতু মানুষ বাইরে বের হয় বেশি। তবে, স্বস্তির বৃষ্টি ঈদে নতুন এক মাত্রা এনে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*