বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:১৭
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রাম / সাতকানিয়ায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি

সাতকানিয়ায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি

এশিয়ান বার্তা ডেস্ক:- সাতকানিয়ায় প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর গুলি চালিয়ে। এসময়ে আরও এক শিশু আহত হয়েছে। আজ রোববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার এওচিয়ার ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকর নাম কামরুল ইসলাম (৫০)। তিনি এওচিয়ার গাটিয়াডেঙ্গার মৃত এম এ হাসানের ছেলে। দৈনিক দি ডেইলি ইভেনিং নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করে আসছেন কামরুল। আহত শিশুর নাম রাফি রাইয়ান (৫)। তার বাবার নাম আব্দুর রহিম। তাদের দুজনকেই প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। আমরা কোনো অস্ত্রধারীকে ছাড় দেব না। সাংবাদিক কামরুলকে যে বা যারাই হামলা করুক না কেন—সবাইকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে আমরা মাঠে নেমেছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মাটিকাটা, বালুকাটা ও মাদকের বিরুদ্ধে লেখালেখি করায় একটি মহল তাঁর বিরুদ্ধে লেগে আছে। সর্বশেষ ঈদের ছুটিতে অফিস শেষে তিনি বাড়িতে এলে দুর্বৃত্তরা এই হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*