বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০১
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / বাংলাদেশ / বরিশাল / ঝালকাঠি / বরিশালে বাসচাপায় এসআই নিহত

বরিশালে বাসচাপায় এসআই নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় তাঁর অপর সঙ্গী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) বিকেলে বরিশাল-ঝালকাঠি সড়কের গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম মো. ফায়েজ। তিনি ঢাকায় এসবিতে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রায়াপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

ওসি জানান, বিকেলে এক সঙ্গী নিয়ে মোটরসাইকেলযোগে বরিশাল থেকে ঝালকাঠির রায়াপুরে যাচ্ছিলেন। এ সময় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিমেল পরিবহণের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফায়েজ এবং তার সঙ্গী গুরুতর আহত হন। তাঁকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*