রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / রাজশাহী / নাটোর / অর্থ আত্মসাতের মামলায় আ.লীগনেতা কারাগারে

অর্থ আত্মসাতের মামলায় আ.লীগনেতা কারাগারে

এশিয়ান বার্তা ডেস্ক:- নাটোর আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে আত্মসাতের মামলায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার (২ এপ্রিল) দুপুরে নজরুল ইসলাম নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রীটার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গুরুদাসপুর উপজেলার বৃন্দাবনপুর গ্রামের জয়নব বেগম পাশের গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ার জন্য গত বছরের ৭ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের কাছে যান। তিনি ওই নারীর কাছ থেকে ঘর দেওয়ার জন্য আড়াই লাখ টাকা দাবি করেব। টাকা দেওয়ার পরও প্রায় এক বছর ঘুরে ঘর না পেয়ে গত বছরের ৩০ নভেম্বর আদালতে মামলা করেন জয়নব।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;