রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / রাজশাহী / জয়পুরহাট / জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

এশিয়ান বার্তা ডেস্ক:- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের কৃষক মোয়াজ্জেম হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চারজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের জেলা  ও দায়রা জজ  মো. নূর ইসলাম এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁপাড়ার আকরাম সাখিদার, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক।

এ মামলায় পাঁচজন অভিযুক্ত হলেও বিচার চলাকালে হাবেজ উদ্দীন নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে এ মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আসামিদের অতর্কিত হামলায় কৃষক মোয়াজ্জেমসহ ওই গ্রামের কয়েকজন আহত হন। পরে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই নিহত মোয়াজ্জেমের বাবা মোসলেম উদ্দিন আক্কেলপুর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় ওই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানির পর আদালত আজ বৃহস্পতিবার এ রায় দেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;