মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / রাজশাহী / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

এশিয়ান বার্তা ডেস্ক:- চাঁপাইনবাবগঞ্জ যুবলীগের সাবেক নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১৯ এপ্রিল) ইফতারির আগ মুহূর্তে শহরের উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জেম শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসান এডু মাষ্টারের ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক সহ শ্রমবিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান ও গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনকে দুষছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। আর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাহুল ইসলাম টুটুলের নেতৃত্বে জেমকে খুন করা হয়েছে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ।

পৌর যুবলীগ নেতা শহিদ বলেন, ‘সন্ধ্যার দিকে শহরের উদয়ন মোড়ে জেম ইফতারি কেনার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় টুটুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় ধারাল অস্ত্র নিয়ে এসে জেমের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে চলে যায় তারা। আমি চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখি, রক্তাক্ত অবস্থায় জেম পরে রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরা খাতুন বলেন, ‘সন্ধ্যায় আহত অবস্থায় জেমকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার দেহে কোপের অনেক চিহ্ন ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।’

হামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে উদয়ন মোড়ে জেমের ওপর হামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

বর্তমানে নিহত জেমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পরই শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*