সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / বরিশাল / আনন্দ মিছিল সিটি নির্বাচন বরিশালে খোকন সমর্থকদের

আনন্দ মিছিল সিটি নির্বাচন বরিশালে খোকন সমর্থকদের

এশিয়ান বার্তা ডেস্ক:- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বঙ্গবন্ধুর ভাগনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকার মনোনয়ন পাওয়ায় নগরীতে আনন্দ মিছিল করেছেন তার সমর্থকরা।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণার পর বরিশাল নগরীতে আনন্দ মিছিল বের করেন খোকন সমর্থকরা।

বিকেল ৩টার পর বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষারের নেতৃত্বে নগরীর আলেকান্দা ও বৈদ্যপাড়া এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয়। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। মিছিলে মঈন তুষার বলেন, বরিশাল নগরবাসী অভিশাপ থেকে মুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক খোকন সেরনিয়াবাতকে নৌকার মাঝি করায় আমরা নেত্রীর প্রতি কৃতজ্ঞ। তীব্র গরমের মধ্যে নেত্রীর এমন সিদ্ধান্ত বরিশালবাসীর মধ্যে শীতলতা এনে দিয়েছে।

এছাড়া অন্য এলাকায়ও খোকন সেরনিয়াবাতকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ করেন সাত জন। এর মধ্যে বেশি আলোচনায় ছিলেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সব জল্পনা শেষে নৌকার মাঝি করা হয়েছে খোকনকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;