সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / বরিশাল / বরিশাল / আধিপত্য বিস্তারে বরিশালে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

আধিপত্য বিস্তারে বরিশালে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

এশিয়ান বার্তা ডেস্ক:- বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে হেলাল হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চাকলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাটামারা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু বলেন, চাকলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আকন ও হাজি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে হাজি গ্রুপের লোকজন আকন গ্ৰুপের দুই সহোদর হেলাল হাওলাদার ও কামাল হাওলাদারকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। চেয়ারম্যান আরও বলেন, নিহত হেলাল হাওলাদারের মরদেহ স্থানীয় চৌকিদার আবু বক্করের জিম্মায় রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাবে।

সোমবার মধ্যরাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, একজন নিহত হওয়ার খবর পেয়েই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বাটামারা এলাকাটি দুর্গম হওয়ায় রাত সোয়া ১২টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;