সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / বরিশাল / বাইকের চাকা পায়ে লাগায় কনস্টেবলকে ছাত্রলীগ নেতার মারধর

বাইকের চাকা পায়ে লাগায় কনস্টেবলকে ছাত্রলীগ নেতার মারধর

এশিয়ান বার্তা ডেস্ক:- মোটরসাইকেলে পায়ে আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করেছে।

ওসি আরও বলেন, বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত বলেন,আমার একটি ইফতারির দাওয়াত ছিল। পরে সেখান থেকে বের হয়ে তারাবির নামাজ পড়ছিলাম। নামাজ শেষে দেখি ফোনে অনেকগুলো কল আসে। খোঁজ নিয়ে জানতে পারলাম সাধারণ সম্পাদককে পুলিশে ধরে নিয়ে গেছে। আসলে কী হয়েছে কিছুই জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;