বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৩
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / বরিশাল / বরিশাল-মসজিদে এসি-ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, আহত ৩

বরিশাল-মসজিদে এসি-ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, আহত ৩

এশিয়ান বার্তা ডেস্ক:- বরিশালে মসজিদে এসি-ফ্যান একসঙ্গে চালানোর ঘটনাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি ইউনুস আলীসহ তার দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

রোববার (১৬ এপ্রিল) রাতে তারাবির নামাজ শেষে বরিশাল নগরীর ভাটিখানা এলাকার জোড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আটকরা হলেন- ওই এলাকার বাসিন্দা সুলতান আহম্মেদ খানের ছেলে সাজোয়ান খান (৩৫), আসাদুজ্জামেনর ছেলে নাইম ইসলাম (২৬), আবদুল মান্নান খানের ছেলে মহিবুল (২৮), সাজ্জাদ কবিরের ছেলে সাজ্জাদ সাইম নিসান (২৯) ও ইদ্রিস আলী খানের ছেলে মিরাজ খান (৩৪)।

আহতরা হলেন- জোর মসজিদ কমিটির সেক্রেটারি ইউনুস আলী, তার ভাই মসজিদ কমিটির উপদেষ্টা রশিদ তালুকদার ও বাসেদ তালুকদার।

আহত মসজিদ কমিটির সেক্রেটারি ইউনুস আলী বলেন, তারাবির নামাজের সময় এসি-ফ্যান চালানো নিয়ে মুসল্লিদের একটি পক্ষ কুরুচিপূর্ণ ভাষায় বাগবিতণ্ডা শুরু করেন। নামাজ শেষে এ নিয়ে কথা বলতে গেলে রাজ্জাক খান ও সুলতান খান বিতর্কে জড়ান। এর ধারাবাহিকতায় মসজিদের ভেতর বসে আমিসহ ভাইদের ওপর হামলা চালায় রাজ্জাক খান ও সুলতান খান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*