রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২৮
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / সিলেট / হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন ৩ মন্ত্রী-উপমন্ত্রী

হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন ৩ মন্ত্রী-উপমন্ত্রী

এশিয়ান বার্তা ডেস্ক:- সুনামগঞ্জের হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন দুইজন মন্ত্রী ও একজন উপমন্ত্রী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, হাওরে খুশির আমেজ। সকলের মুখে হাসি, ধান কাটা নিয়ে দুশ্চিন্তা নেই। হাওরে ১ হাজার হারভেস্টার যন্ত্র ধান কাটছে। বন্যার পূর্বাভাস নিয়ে দুশ্চিন্তা নেই দাবি করে কৃষিমন্ত্রী বলেন, পানি আসতে আসতে ইনশাআল্লাহ ধান কাটা শেষ হবে। পরে জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন মন্ত্রী ছাড়াও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার এহসান শাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;