শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / বরিশাল / তত্ত্বাবধায়ক সরকার হওয়ার আর কোনো সুযোগ নেই: তোফায়েল আহমেদ

তত্ত্বাবধায়ক সরকার হওয়ার আর কোনো সুযোগ নেই: তোফায়েল আহমেদ

এশিয়ান বার্তা ডেস্ক:- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবেন না। এই বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই। প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভেদুরিয়া ছাড়াও এ দিন সদর উপজেলার ভেলুমিয়া, আলীনগর, চরসামাইয়া, শিবপুর, উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ হাজার মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

তোফায়েল আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনেও যথেষ্ট কারচুপি হয়েছে। এজন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচন হবে।

তিনি আরও বলেন, আমি আশা করি, বিএনপি সে নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ না নিলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলের স্থানীয় নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*