বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / নির্বাচনের সকল সংবাদ / স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংকে অনুসন্ধান কমিটির তলব

স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংকে অনুসন্ধান কমিটির তলব

এশিয়ান বার্তা ডেস্ক:- মহাসড়ক বন্ধ করে সভা এবং ট্রাক ও মোটরসাইকেল নিয়ে মহড়া করায় ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় তাকে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এ সংক্রান্ত একটি চিঠি তৌহিদ জং মুরাদের কাছে পাঠিয়েছেন বলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান।

চিঠিতে বলা হয়েছে,প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে সভা করেন। এছাড়া ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে শোডাউন করেছেন তিনি। এতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) এবং ৮ (ক) বিধি লঙ্ঘন হয়েছে। বিধিমালা লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

এরআগে,নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল নির্বাচন কমিশন-ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;