সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / সাভারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে কৃষক লীগ নেতার সংবাদ সম্মেলন (ভিডিও)

সাভারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে কৃষক লীগ নেতার সংবাদ সম্মেলন (ভিডিও)

ফাহাদ-ই-আজম:- সাভারে হয়রানিমূলক মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবেক প্যানেল মেয়র ও পৌর কৃষকলীগের সভাপতি আয়নাল হক গেদু।

বৃহস্পতিবার (৩১ই-আগস্ট) সকালে সাভার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী সাভার পৌর কৃষকলীগের সভাপতি আয়নাল হক গেদু। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আয়নাল হক নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, নামা গেন্ডা এলাকায় তার ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে তার রাজনৈতিক প্রতিপক্ষ জবরদখলের অপপ্রচার ও থানায় মিথ্যা অভিযোগ দেয়। এতে আমার সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় তিনি বলেন,মিথ্যা অভিযোগ দাবি করে তিনি প্রকৃত সত্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশনের  আহবান জানান। স্হানীয় একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে যা এলাকার সকলেই অবগত রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। একটি মহল আমাকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।

সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমান, সিনিয়র সদস্য শাহীন আলম,  সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ-ই-আজমসহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*