সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / ধামরাইয়ে্ একটি খামারে হঠাৎ করে ১১টি ফ্রিজিয়ান জাতের গরু মারা গেছে

ধামরাইয়ে্ একটি খামারে হঠাৎ করে ১১টি ফ্রিজিয়ান জাতের গরু মারা গেছে

এশিয়ান বার্তা ডেস্ক:- ধামরাইয়ে একটি খামারের ১১টি ফ্রিজিয়ান জাতের গরু হঠাৎ মারা গেছে।

সোমবার (২১-আগস্ট) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আসাদ খানের খামারের ১৬টি গরুকে খাওয়ানোর পর এ ঘটনা ঘটে। ১১টি গরু মারা যাওয়ায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারির।

খামারের মালিক আসাদ খান জানান, সকালে খামারের ফ্রিজিয়ান জাতের ১৬টি গরুকে ভুসি, খৈলসহ অন্যান্য দানাদার খাবার একত্রে মিশিয়ে বানানো খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার পরপর অসুস্থ হয়ে দ্রুতই একটির পর আরেকটি গরু মারা যেতে থাকে। এভাবে খামারের তিনটি ষাঁড়, দুটি বকনা বাছুর ও ছয়টি গাভি মারা যায়। ছয়টি গাভিই গাভিন ছিল। তিনি বলেন,প্রাথমিকভাবে খাবারের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবে কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়েছে কি না, সেটাও নিশ্চিত করে বলতে পারছেন না। মারা যাওয়ার কারণ নিশ্চিত হতে খাবার, গোবর ও রক্ত পরীক্ষা করতে দেওয়া হবে।

খামারটির দেখভালের দায়িত্বে থাকা সাদ্দাম হোসেন বলেন, সকাল সাতটার দিকে খামারের সব কটি গরু ভালো ছিল। সকালের খাবার দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। পরে জানতে পারেন, এক এক করে ১১টি গরু পড়ে মারা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল মোমেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*