বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৮
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / অন্যান্য / সাভারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে সাত ব্যক্তি দগ্ধ

সাভারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে সাত ব্যক্তি দগ্ধ

এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারের আমিনবাজার এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে সাত ব্যক্তি দগ্ধ হয়েছেন।

শুক্রবার(১৭-নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে রাত ১২টার দিকে  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন, মো. রায়হান, মো. হারিস, মো. নাহিদ, মো. জুয়েল, মো. মোনারুল, মো. আল- আমিন, এবং মো. রুবেল।

দগ্ধ রায়হানের বোনজামাতা রকিব সাংবাদিকদের জানান, দগ্ধরা সকলেই নিম্ন আয়ের কর্মজীবী। তাঁদের মধ্যে চার জন গাড়ির স্প্রিং মেরামতের মেকানিক্যাল মিস্ত্রি এবং বাকি তিন জন পোশাক কারখানার কর্মী। শুক্রবার রাতে খাবার শেষে তাঁরা সাত জন মিলে একটি টিন শেডের ঘরে বসে গল্প করছিলেন। এ সময় তাঁদের মধ্যে একজন সিগারেট খাওয়ার জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে দগ্ধ হয় সাত জন।

আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাদের শরীরের বিভিন্নস্হানে ঝলসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*