শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / সাভারে পারফর্মেন্সের ভিত্তিতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাবে

সাভারে পারফর্মেন্সের ভিত্তিতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাবে

ফাহাদ-ই-আজম:- সাভারের পারফর্মেন্স এর ভিত্তিতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে।

বুধবার (৩১ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে ৫০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন করে প্রতিনিধি নিয়ে সাভারে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম সেকেন্ডারি এডুকেশন কার্যক্রমের নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন, এ বছর সারাদেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভারেও ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে ওই পরিমাণ অনুদান। আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্র যেমন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এসব দেশে কিন্তু শিক্ষা খাতে এইরকম কোনো কর্মসূচি নাই। আমাদের দেশেও একটা সময় আমরা দেখেছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ বিশ হাজার টাকাও আর্থিক অনুদান দেয়া হয়েছে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পনা ও বাস্তবায়নের ফলে এই সাভারের ১৪ শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে| যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা দানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে সহায়ক হবে।

তিনি বলেন, অনেক কলামিস্ট তাদের লেখনীতে শিক্ষা খাতে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে নেতিবাচক কথাও লিখেছেন। কিন্তু তাদের সেসব লেখনী মিথ্যে প্রমাণ করে দেশরত্ন নিজ দূরদর্শিতায় সকল পরিকল্পনার সফল বাস্তবায়ন করে দেখিয়েছেন। আধুনিক বাংলাদেশের রুপকার তিনি। সকল সেক্টরে উন্নয়নের এই যে অভূতপূর্ব দৃশ্যায়ন- এটা কেবলমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তাই তিনি বিশ্বের বিস্ময়|

সাভার উপজেলা চেয়ারম্যান আরও বলেন,পৃথিবীর কোনো দেশেই বছরের প্রথম দিন বিনামূল্যে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাংলাদেশেই হয়। এ এক দু:সাহসিক ব্যাপার যা শেখ হাসিনার পক্ষেই বাস্তবায়ন করা সম্ভব| এ সময় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রানী বেগম, উপজেলা একাডমেী সুপারভাইজার মনোয়ারা আক্তারসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;