শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৮
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার তিন

সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার তিন

ফাহাদ-ই-আজম:- সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ টাকা উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন মাগুড়া জেলার সদর থানার রাঘব দাইড় গ্রামের মো. শিমুল। বরিশাল জেলার গৌরনদী থানার তাওহিদ ইসলাম। পটুয়াখালী জেলার দশমিনা থানার ঠাকুরহাট বাজার এলাকার জসিম উদ্দিন। এর মধ্যে শিমুলের নামে ঢাকার ডিএমপিসহ বিভিন্ন থানায় মানব প্রাচার, মাদকদ্রব্যসহ ৯ টি মামলা রয়েছে। এ ছাড়া তাওহিদ ইসলাম নামের ১ টি ও জসিমের নামে ৩ টি মামলা রয়েছে।

মো. আসাদুজ্জামান জানান, ৭ মে সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংকের মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান ও সিকিউরিটি ইনচার্জ নাঈম ইসলাম একটি কালো ব্যাগে নগদ ২৫ লাখ ৬০ হাজার টাকা নিয়ে ব্যাংকের হেমায়েতপুর শাখায় জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশে আল-মাদানী রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাদা রংয়ের একটি প্রাইভেট কার হঠাৎ তাদের সামনে ব্রেক করে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেট কারে থাকা ছিনতাইকারী চক্রের এক সদস্য তাদের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি জানিয়ে ৮ মে সাভার মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা। তিনি বলেন, সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম ২৭ মে পটুয়াখালীর দশমিনা থানার আদর্শনগর এলাকার নিজ বাড়ি থেকে জসিমকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জসিমের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;