রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / সাভারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাভারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ফাহাদ-ই-আজম:- সাভার উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে সভা ও র‌্যালি হয়েছে।

রবিবার (১০ মার্চ ) দুর্যোগ  প্রস্তুতিতে লড়বো স্মার্ট বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যে সকাল ১০ টায় সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিল্লুর রহমান রাশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ এ সময় সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক সংগঠক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে সাভার উপজেলা চত্বর থেকে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য ‌র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*