রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / সাভারে আ.লীগ নেতাকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে তার বাসভবনে হামলা, আহত ৩ (ভিডিও)

সাভারে আ.লীগ নেতাকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে তার বাসভবনে হামলা, আহত ৩ (ভিডিও)

ফাহাদ-ই-আজম:- সাভার বিরুলিয়ার সাবেক চেয়ারম্যান, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজনকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে তার বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনজন আহতসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা (মামলা নং-২৪) দায়ের করেছেন সাইদুর রহমান সুজন। এর আগে, বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন-আশরাফ (৪০), রনি (২৮), রাইসুল ইসলাম ইনজিয়াল (১৮)। অপরদিকে হামলায় অভিযুক্তরা হলেন- আসলাম হোসেনের ছেলে মামুন হাসান (৩৮), মৃত আক্কাছ আলীর ছেলে মধু মিয়া (৪০), এখলাছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, মৃত আলী মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৪০)সহ অজ্ঞাত ৪/৫জন।

হামলার আহত রাইসুল ইসলাম ইনজিয়াল বলেন, ঘটনার দিন ৮/১০জন লোক দেশিও অস্ত্রসহ আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাদের লোকজনদের মারধর করে।

এ ব্যাপারে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চিহ্নিত ভূমিদস্যু মামুন হোসেন ও তার লোকজন আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্য হামলা করে। এসময় আমার বড় ছেলে রাইসুল ইসলাম ইনজিয়ালসহ তিনজন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করে কমপক্ষে ৪ লাখ টাকার ক্ষতিসাধন করে সন্ত্রাসীরা। নেক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন আমি চেয়ারম্যান ছিলাম, স্থানীয় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ পদে রয়েছি। সমাজে আমার একটি অবস্থান রয়েছ। বিনা কারণে আমার বাড়িতে হামলা করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ঐ সন্ত্রাসী মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিদারুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*