বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৫২
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুরে যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

লক্ষীপুর প্রতিনিধি :- লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১০ জন।

সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় নতুন করে ছয়জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে র‍্যাব চারজনকে ও পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল, আওয়ামী লীগ কর্মী রুবেল দেওয়ান ও নাজমুল হোসেন। এর মধ্যে মশিউর মামলার দ্বিতীয়, ফয়সাল তৃতীয় ও রুবেল ১১ নম্বর আসামি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফারুক হোসেন ও আরমান হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৪০) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম (৩৫) নিহত হন। রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার–সংলগ্ন নাগেরহাট সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার রাতে নিহত নোমানের ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, নোমান-রাকিব খুনের ঘটনায় র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ ছাড়া পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*