মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

ফেনী প্রতিনিধি:- ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খান মোহাম্মদ আবদুল হান্নান (২৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। খান মোহাম্মদ হান্নান সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানেবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে। এ ছাড়া তিনি উপজেলার শর্শদি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হান্নান সোমবার বেলা দুইটার দিকে বাড়ি যান। এ সময় তিনি ঘরে ঢুকে নিজ কক্ষের বৈদ্যুতিক পাখা চালাতে সুইচ টিপে দেখেন, সেটি চলছে না। এই দুপুরবেলায় বিদ্যুতের মিস্ত্রি কোথায় পাবেন, এসব ভেবে নিজেই এটি চালানো যায় কি না, চেষ্টা করে দেখছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। বাড়ির লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন হান্নানের লাশ বাড়িতে নিয়ে যান। ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল হাসেম এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াস ভূঞা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হান্নানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*