মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / কক্সবাজার / রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি শিশুসহ তিনজন গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি শিশুসহ তিনজন গুলিবিদ্ধ

এশিয়ান বার্তা ডেস্ক:-  রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প–৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ। সংঘর্ষে জড়িতরা মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরসা ও আরএসও বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতরা হলেন ক্যাম্প–৮ ওয়েস্ট এর ব্লক–এ–১৯ এর মোহাম্মদ করিমের ছেলে ওমর সাদেক (৫), ব্লক–এ/১৯ এর মোহাম্মদ জামালের ছেলে সাফায়েত জসিম (৬) ও একই ব্লকের মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৪৮)।

ক্যাম্প সূত্র জানা যায়, দুপুর ১টার দিকে ক্যাম্প–৮ ওয়েস্ট এর এ/২০ ব্লকের আরসা সন্ত্রাসীদের একটি গ্রুপ বি–৬২ ব্লকে অবস্থানে করা আরএসও গ্রুপের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এসময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। এসময় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, দুপুরে দুই সন্ত্রাসী গ্রুপ হঠাৎ গোলাগুলিতে জড়ায়। একপক্ষ আরেক পক্ষকে ফায়ার করে। এসময় ক্যাম্পের ভেতর দোকানে বসা এক ব্যক্তি ও অপর দুই শিশুর গায়ে কার্তুজ বিদ্ধ হয়ে। তাদের ক্যাম্পে এসজিও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঘটনার বিষয়ে এপিবিএন আনুষ্ঠানিক কিছুই জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*