বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:১৬
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / অন্যান্য / আশুলিয়া / অবৈধ সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় মামলা আশুলিয়া থানায়

অবৈধ সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় মামলা আশুলিয়া থানায়

এশিয়ান বার্তা ডেস্ক:- আশুলিয়ায় অবৈধ সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনার চার দিন পর মামলা আশুলিয়া থানায়।

রবিবার (৭ই-মে ) বাদী মামলাটি করেন বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানব সম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো.মাহাবুবুল হোসাইন। মামলার এজাহারে বর্ণিত আসামীদের নাম — আশুলিয়ার কাঠগড়ার বাসিন্ধা ও মায়ের দোয়া ভারাইটিজ ষ্টোরের মালিক মো.মিরাজ (৩৫),লামিয়া এন্টারপ্রাইজের মালিক মো.লালন (৪০), নরসিংহপুরে আবুদল্লাহ এন্টারপ্রাইজের মালিক মো. করিম (৪০) ও মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোরে কর্মচারী মো. রাজিব (৩৫)। এই মামলা অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে, গত ৪ মে আশুলিয়ার কাঠগড়ায় মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোর নামে প্রতিষ্ঠানের গোডাউনে এলপি গ্যাস অবৈধভাবে রিফিলিং কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় বসুন্ধরা গ্রুপে কর্মরত এরিয়া অফিসার মো. আবু সুফিয়ান, ডিএসএম রোকনুজ্জামান ও উহং ম্যানেজার শরিফুল ইসলাম ৬ মে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থলে বসুন্ধরাসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন এলপি গ্যাস বোতল বিস্ফোরিত অবস্থায় দেখা যায়।মুলত অসাধু ব্যবসায়ীরা যোগসাজসে ১২ কেজি খালি বোতল কিনে।পরে বসুন্ধরা ৪৫ কেজির এলপি সিলিন্ডার গ্যাস কিনে ১২ কেজির একাধিক বোতলে ভরে দিচ্ছে।ওজন ঠিক রাখতে ভিতরে বালি ও পানি ভরে দিচ্ছে।এতে গ্রাহক যেমন প্রতারিত হচ্ছে,তেমনি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা (ইন্টেলিজেন্স) মো. মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*