মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাণিজ্য / রপ্তানি আয় ও রেমিটেন্সের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার বাড়ল

রপ্তানি আয় ও রেমিটেন্সের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার বাড়ল

এশিয়ান বার্তা ডেস্ক:- রপ্তানি আয় ও রেমিটেন্সের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার এক টাকা বাড়িয়ে যথাক্রমে ১০৮ টাকা ও ১০৬ টাকা করা হয়েছে। এর ফলে, রেমিটার প্রতি ডলারের বিপরীতে সরকার ঘোষিত প্রণোদনাসহ ১১০ টাকা ৫ পয়সা করে পাবেন এবং রপ্তানিকারক প্রতি ডলারের বিপরীতে ১০৬ টাকা পাবেন। রোববার (৩০ এপ্রিল) পর্যন্ত রেমিট্যান্সের বিপরীতে এক ডলারের দাম ছিল ১০৭ টাকা এবং রপ্তানি আয়ের বিপরীতে এই দাম ছিল ১০৫ টাকা। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার (১ মে) থেকে নতুন বিনিময় হার কার্যকর হবে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাফেডার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আরএফ হোসেন এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) পূর্বের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এবিবি ও বাফেডা আলোচনার মাধ্যমে বিনিময় হার নির্ধারণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*