বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাণিজ্য / কৃষি / কুমিল্লায় লেটুসপাতা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

কুমিল্লায় লেটুসপাতা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

এশিয়ান বার্তা ডেস্ক:- কুমিল্লায় বুড়িচং উপজেলার গোক্ষর গ্রামে লেটুসের চাষ শুরু করেছে ওই গ্রামের শিক্ষার্থী সৌরভ ভৌমিক। অনেকটা বাঁধাকপির মতো দেখতে এই পাতাকে এলাকার লোকজন প্রথম দিকে চিনতেন না। সেই পাতাই এখন আগ্রহ বাড়াচ্ছে চাষে। ভালো লাভ হওয়ায় মাঠের পর মাঠ ভরে উঠেছে লেটুস পাতায়। সৌরভ ভৌমিক জানান, তার শিক্ষাপ্রতিষ্ঠান বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ লেটুসপাতা দেখেন। এরপর তিনি ইন্টার্নি করতে আসেন নিজ এলাকা বুড়িচং উপজেলায়। সেখানে কৃষি অফিসার বানিন রায় ও উপসহকারী কৃষি অফিসার সুলতানা ইয়াসমিনের পরামর্শে ডাব বেগুনের জমিতে লেটুসপাতা চাষ করেন। সাত শতক জমিতে ১০ হাজার টাকা খরচ হয়েছে তার। বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়। এ ছাড়া ওই একই জমির ডাব বেগুন বিক্রি করে পেয়েছে দেড় লাখ টাকার মতো।

চাইনিজ খাবার, বার্গার ও সালাদে লেটুসের ব্যবহার রয়েছে। উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন, লেটুস, ক্যাপসিক্যাপ এ এলাকায়  অপ্রচলিত ফসল। তবে, বাজারমূল্য বেশি। বেগুন ও মরিচের জমিতে এসব সবজির চাষ করা যেতে পারে। এগুলো কম খরচে কম সময়ে সাথী ফসল হিসেবে উৎপাদন করা যায়। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। তবে বিক্রির নিশ্চয়তা থাকলে তারা বেশি লাভবান হতে পারবেন।

সৌরভ আরও জানান, আগামী বছর আরও বড় পরিসরে লেটুসের চাষ করবেন। স্থানীয় ময়নামতি, নিমসার বাজারে পাইকারি ১০০ টাকা কেজি বিক্রি করেন। এগুলো খুচরা ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়। তার লেটুসের চাষ দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন।

হর্টিকালচার সেন্টার কুমিল্লার উপপরিচালক আমজাদ হোসেন বলেন, ‘এবার আমরা আড়াই হাজারের বেশি চারা বিতরণ করেছি। দিনদিন এই লেটুসপাতার চারার চাহিদা বাড়ছে। লেটুস একটি পাতা জাতীয় সবজি। লেটুসপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন আছে। অনেকে সালাদে লেটুসপাতা খেয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*