রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২২
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের লুইসটন শহরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত

যুক্তরাষ্ট্রের লুইসটন শহরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইসটন শহরে আলাদা কয়েকটি স্থানে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এই হামলার ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। তবে হামলায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এএফপির।

লুইসটন সিটির কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনকে বলেছেন, হামলার ঘটনায় মৃতের সংখ্যা ২২ জনে পৌঁছেছে। হামলার ঘটনা ঘটে লুইসটন শহরের একটি বোলিং ক্লাবে। এছাড়া স্থানীয় একটি রেস্তোরাঁ ও বারেও বন্দুক হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। লুইসটন পুলিশ সম্ভাব্য হামলাকারীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে যাতে একজন ব্যক্তিকে একটি সেমিঅটোমেটিক অস্ত্র নিয়ে বোলিং ক্লাবটিতে দেখা গেছে। বাদামি রঙের জামা, নীল প্যান্ট ও বাদামি জুতো পরা ওই ব্যক্তির সন্ধান বা তার সম্পর্কে যে কোনো তথ্য দিতে পুলিশ শহরের অধিবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে। পাশপাশি পুলিশ একটি প্রাইভেটকারের নম্বরসহ ছবি প্রকাশ করে সে সম্পর্কে তথ্য দিতেও শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

এ প্রসঙ্গে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট ফেসবুক পোস্টে বলে, ‘আইনশৃঙ্খলা বাহিনী দুটি স্থানে গোলাগুলির ঘটনায় তদন্ত করছে। আমরা সব ব্যবসাপ্রতিষ্ঠানকে আমাদের তদন্ত চলাকালীন সময়ে বন্ধ রাখার অনুরোধ করছি। সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে। মেইন অঙ্গরাজ্যের গভর্নর জানেট মিলস বলেছেন, তাকে দুটি স্থানে গোলাগুলির ঘটনার বিষয়ে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানিয়েছে বন্দুক হামলায় কমপক্ষে ৫০ থেকে ৬০ জন লোক আহত হয়েছে। তবে কতজনের গায়ে গুলি লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় পত্রিকা সান জার্নাল জানিয়েছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঘটনাস্থল একটি বোলিং ক্লাবে উপস্থিত হয়। এর পরপরই তারা দ্বিতীয় আরেকটি স্থান একটি বার ও গ্রিল রেস্তোরাঁয় হামলার খবর পান। এরপর রাত ৮টা ১৫ মিনিটে ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র থেকে হামলার খবর আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*