রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / রংপুর / নীলফামারী / মাটি খুঁড়ে মিলল বস্তা বস্তা সরকারি চাল

মাটি খুঁড়ে মিলল বস্তা বস্তা সরকারি চাল

এশিয়ান বার্তা ডেস্ক:- নীলফামারীর সৈয়দপুরে ভিজিএফের পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের কিসামত খাদিখোল এলাকায় বাঁশঝাড়ের পাশে মাটি খুঁড়ে চাল উদ্ধার করা হয়।

সোমবার থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানের যোগসাজশে সরকারি চাল দুস্থদের না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দপুর থানা পুলিশ এসে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করে। তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন। তাঁর ভাষ্য, চালগুলো আগেই বিতরণ করা হয়েছে। হয়তো দুস্থরাই এগুলো রেখেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে বোতলা ইউনিয়নের কিসামত খাদিখোল এলাকা থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকার আজমুদা বেগম নামের একজনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর জবানবন্দি লিখিত নেওয়া হয়েছে। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;