বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪১
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / রংপুর / কুড়িগ্রাম / অসাবধানতায় নিজের গুলিতে নিরাপত্তা কর্মী আহত

অসাবধানতায় নিজের গুলিতে নিরাপত্তা কর্মী আহত

এশিয়ান বার্তা ডেস্ক:- কুড়িগ্রামে অসাবধানতায় নিজের ছোড়া গুলিতে এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলা শহরের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিরাপত্তা কর্মী হলেন- অর্নেট লজিস্টিক সার্ভিসের নিরাপত্তা প্রহরী মো. শিমুল (২৬)। জানা যায়, ডাচ বাংলা ব্যাংকের বুথের জন্য টাকা আনার পথে নিরাপত্তা কর্মী শিমুল তার সহকর্মী মো. রায়হানের সঙ্গে কথা গল্প করছিলেন। এর একপর্যায়ে অসাবধানতায় গুলি ছুড়লে তা নিজের কোমরে লাগে। পরে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার বলেন, আহত নিরাপত্তা কর্মীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।ডাচ বাংলা ব্যাংকের কুড়িগ্রাম শাখার ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন,  এ বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে। তবে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। দুই নিরাপত্তা কর্মী নিজেদের মধ্যে গল্প করছিলেন। এর একপর্যায়ে অসাবধানতায় গুলি বেরিয়ে যায়।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ গুলিতে  নিরাপত্তা কর্মীর আহতের বিষয়টি শুনেছি। নিরাপত্তা কর্মীর দায়িত্বে গাফিলতির অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*