শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / আইন ও অপরাধ / ভারত থেকে অবৈধভাবে আনা ৬টি ইয়ারগান উদ্ধারসহ গ্রেপ্তার ১

ভারত থেকে অবৈধভাবে আনা ৬টি ইয়ারগান উদ্ধারসহ গ্রেপ্তার ১

এশিয়ান বার্তা ডেস্ক:- ভারত থেকে অবৈধভাবে আনা ৬টি ইয়ারগান উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মাসুম বিল্লাহ ওরফে বুলবুল। তার বাড়ি ঝিনাইগাতী উপজেলার গিলাগাছায়।

প্রেস ব্রিফিংয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে পুলিশের একটি দল নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার সমশ্চুড়ার সীমান্ত সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশা আটক করে। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, একটি অস্ত্রের চালান আসছে। সেই প্রেক্ষিতে আটককৃত অটোরিকশা হতে ইয়ারগান সদৃশ ৬টি বন্দুকসহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল নামে একজনকে আটক করা হয়। পুলিশ সুপার কামরুজ্জামান আরও জানান, অস্ত্রগুলো ইয়ারগান সদৃশ্য হলেও অধিকতর পরীক্ষার জন্য বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে আপাতত একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রগুলো মারণাস্ত্র হলেও আগ্নেয়াস্ত্র বিষয়ে আইন অনুযায়ী মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;