বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৫২
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / আন্তর্জাতিক / অবশেষে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির নেতা নির্বাচিত হলেন

অবশেষে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির নেতা নির্বাচিত হলেন

এশিয়ান বার্তা ডেস্ক;- অবশেষে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির নেতা নির্বাচিত হলেন হামজা ইউসেফ। দলের সদস্যদের ভোটের পর দলটির নেতা এবং স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী হিসেবে নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হচ্ছেন হামজা ইউসেফ। মিস্টার ইউসেফ দলটির নেতৃত্বের প্রতিযোগিতায় প্রতিদ্বন্ধী কেট ফোর্বস এবং অ্যাশ রেগান কে পরাজিত করে দলটির নেতা নির্বাচিত হলেন। এদিকে এ প্রতিযোগীতার ফলে দলটির মধ্যে যে গভীর বিভাজন রয়েছে তা স্পষ্ট হলো। অন্যদিকে ৩৭ বছর বয়সী হামজা প্রথম কোন মুসলিম যিনি যুক্তরাজ্যের একটি বড় দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। মঙ্গলবার প্রথম কোন জাতিগত সংখ্যালঘু নেতা হিসাবে হামজা ক্ষমতা গ্রহন করতে যাচ্ছেন। মিস্টার হামজা ইউসেফ বর্তমানে স্কটল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল যে, তিনিই মিসেস স্টারজনের পছন্দের উত্তরসূরি হতে চলেছেন। যদিও তিনি স্পষ্টভাবে প্রতিযোগিতায় কোনো প্রার্থীকে সমর্থন করেননি। নেতৃত্বর নির্বাচনটি একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ৭২, হাজার ১৬৯ সদস্যের মধ্যে ৫০ হাজার ৪৯০ জন ব্যালট দিয়েছেন। এদিকে মিসেস রেগান প্রথম রাউন্ডে বাদ পড়ার পর, মিস্টার ইউসেফ দ্বিতীয় রাউন্ডে মিসেস ফোর্বস এর চেয়ে ৪% শতাংশ ভোট পেয়ে বেশী জয়ী হন। অথাৎ ইউসেফ পেয়ছেণ ৫২ শতাংশ ভোট এবং মিসেস ফোর্বস  পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। মিঃ ইউসেফ ২৬,০৩২ ভোট এবং মিসেস ফোর্বস ২৩,৮৯০ ভোট পেয়েছিলেন।  স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী হওয়ার আগে মঙ্গলবার  স্কটিশ পার্লামেন্টে একটি ভোটের মুখোমুখি হবেন হামজা ইউসেফ,যেটিতে তিনি কার্যত জয়ী হবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*