শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৪
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / লাইফস্টাইল / বিশেষ দিনগুলিতে ফুল দিয়ে ঘর সাজান

বিশেষ দিনগুলিতে ফুল দিয়ে ঘর সাজান

এশিয়ান বার্তা ডেস্ক:- বিশেষ দিনগুলিতে ফুল দিয়ে ঘর সাজালে তা আমাদের আনন্দের মাত্রাকে আরও দ্বিগুণ করে দেয়। দৈনন্দিন সাজসজ্জার অংশ হিসেবে ফুল এনে দিবে সতেজতা। ঘরের কোণে কিছু রঙিন কাঁচাফুল যোগ করুন। এতে আপনার ঘরে সুঘ্রাণ ছড়াবে। আপনার মন মেজাজ ভাল থাকবে। ইন্টেরিয়র ডিজাইনার জ্যোতি আর্য, হিন্দুস্তান টাইমসের লাইফস্টাইলে ফুল দিয়ে ঘর সাজানোর কিছু  উপায় বলেছেন।

ভিন্ন ধরনের পাত্রে:-ফুল কাচের জার অথবা ফুলদানিতে সাজানো হয়। এবার এই গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসুন। আজকাল নানা রকম গ্লাস পেইন্ট করা জার পাওয়া যায়। এগুলোতে ফুল সাজাতে পারেন। এটি আপনার ঘরে ভিন্ন মাত্রা এনে দিবে।

সাইড টেবিল:-আপনার সাইড টেবিলগুলো ঘরের কেন্দ্রবিন্দু। তাই এগুলো সাজিয়ে তুলুন ফুল দিয়ে। তাহলে দেখতে সুন্দর লাগবে। ট্রে বা বোলের মধ্যে কিছু ফুল ভিজিয়ে সাজিয়ে রাখতে পারেন সাইড টেবিলে।

ঝুলন্ত বোতল:-ঝুলন্ত বোতলে ফুল সাজাতে পারেন। এটি বারান্দা এবং দেয়ালের সৌন্দর্যকে বাড়িয়ে দিবে। স্বচ্ছ কাচের বোতল বা পেইন্ট করা বোতল ব্যবহার করুন। এতে ফুলগুলি দেখতেও সুন্দর লাগবে।

ভাসমান ফুল:-ফুল কেটে পানিতে ভিজিয়ে রাখুন। চেষ্টা করুন স্বচ্ছ একটি পাত্রে পানির মধ্যে ফুলগুলোকে ভাসমান অবস্থায় রাখতে। এটি ঘরের চেহারা বদলে দিবে।

প্রবেশ পথে:-তাজা ফুলের ঘ্রাণ ঘরে ইতিবাচক প্রভাব ফেলে। এটি স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে। সারাদিনের ক্লান্তি শেষে বাড়িতে ফিরার পর তাজা ফুলের ঘ্রাণকে স্বাগতম জানাতে দিন। তাই প্রবেশদ্বারে যোগ করুন কিছু কাঁচাফুল। এতে আপনার মুখে হাসি ফুটবে। ক্লান্তি দূর হবে।

ডাইনিং টেবিল:-ডাইনিং টেবিলের উপর একটি ফুলের তোড়া রাখুন। এতে পুরো ঘরে ঘ্রাণ ছড়াবে। শুকনো ফুল দিয়ে ডাইনিং টেবিলের ঝাড়বাতি সাজাতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়াতে শুকনো ফুল দিয়ে লণ্ঠনও সাজাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*