রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / শিক্ষাঙ্গন / কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা

কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা

এশিয়ান বার্তা ডেস্ক:- কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা শুরু। বুধবার (১২ এপ্রি) রাজধানীর একটি হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হাজারির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম শুভ। নজরুল ইসলাম হাজারি বলেন,কুমিল্লা আইটি এসোসিয়েশন মূলত ঢাকাস্থ কুমিল্লার আইটি ব্যবসায়ীদের একটা ফোরাম। ব্যবসা উন্নয়ন এবং পিছিয়ে পড়া ব্যবসায়ীদের লজিস্টিক ও ফিনান্সিয়াল  সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আনাই এ ফোরামের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরামের সভাপতি নাজনীন নাহারসহ আইটি সেক্টরের নানান ব্যবসায়ী সংগঠনের নেতারা শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটিকে শুভকামনা জানান। নতুন কমিটির কর্মকর্তারা হলেন,সভাপতি নজরুল ইসলাম হাজারি, সহ–সভাপতি মোঃ সাজেদুল হক সাহিন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম শুভ, যুগ্ম–সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ আলম, আইটি সম্পাদক ওমর হাসান, প্রচার ও প্রশাসন সম্পাদক শেখ কাউসার, দপ্তর সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কামাল হোসেন, পরিচালক মোঃ রুমি (আইডিবি), পরিচালক মোঃ সোহেল হাসান ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতি, জি–১১, ইসিএস,এমসিএস নেতৃবৃন্দসহ দেশের অন্যান্য  স্বনামধন্য আইটি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;