মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৯
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / অন্যান্য / বিএনপির যেকোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে:- আমু

বিএনপির যেকোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে:- আমু

ফাহাদ-ই-আজম:– বিএনপির যেকোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে। বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন বানচাল করার কেউ চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে কোন সন্দেহ নেই।বিএনপি অর্থ খরচ করে বিদেশে লবিষ্ট নিয়োগ করে সরকারের সুনাম নষ্ট করছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় সারা দেশে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা ১৪ দল আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত জোট তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। ভোট ব্যবস্থার বিরুদ্ধে তাদের এই ষড়যন্ত্র আমাদেরকে প্রতিহত করতে হবে। এই পন্থা কোনো যৌক্তিক পন্থা হতে পারে না। যেকোনো সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হয়, রাস্তায় বসে আন্দোলন করে কোনো লাভ হয় না। তিনি বলেন, সংবিধানের ভিত্তিতে এই দেশের নির্বাচন যেভাবে হবার নির্দেশনা রয়েছে, সেইভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে যদি আপনাদের কিছু পরামর্শ থাকে আপনারা দিতে পারেন। কিন্তু এর বাইরে এই দেশে নির্বাচন হবার আর কোনো ব্যবস্থা নাই। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা করবেন না, জনগণের ভোটাধিকার নস্যাৎ করবার চেষ্টা করবেন না। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে সংবিধানের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিগত দিনের মতো স্বত:স্ফুর্তভাবে জনগণ অংশ নেবে। মাত্র কয়েক ঘন্টার নোটিশে সাভারের এই বিশাল জনসভা সেই কথাই প্রমাণ করে।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙ্গালী জাতি ও বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে। আজ বিশ্বের হাতে গোনা কয়েকজন রাষ্টনায়কের ভিতর শেখ হাসিনাও অন্যতম।তিনি আরও বলেন, আমাদের দেশের এক শ্রেণির লোক যারা সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে এই দেশের প্রতিটি কাজের বিরোধিতা করে আসছে। সেই পাকিস্তানি প্রেতাত্মাদের নিয়ে যারা কাজ করে, তারা তাদের মুখপাত্র হিসেবে এই দেশের সকল উন্নয়ন ও অগ্রগতিতে বাঁধা সৃষ্টি করে। এখন এরাই আবারো সোচ্চার।তিনি বলেন, ২০০৯ সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নির্মমভাবে পরাজয় বরণ করে। মাত্র ২৯টি আসন তারা লাভ করেছিল। তারপর থেকেই নির্বাচনে তাদের এত অনীহা ও ভয়। তাই তারা যেনতেন ভাবে পরবর্তীতে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। ২০১৩-১৪ সালে অগ্নিসংযোগ ও সন্ত্রাস করে ৬০০ স্কুল পুড়িয়ে দিয়ে, হাজার হাজার গাছ কেটে রাস্তা বন্ধ করে দিয়ে ভোট ব্যবস্থাকে তারা বিধ্বস্ত করার চেষ্টা করেছিল। কিন্তু মানুষের স্বত:স্ফুর্তভাবে ভোট কেন্দ্রে আসায় তা সম্ভব হয় নাই। নির্বাচন হয়েছে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনেও তারা অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে শত শত মানুষ হত্যা করেছিল। আশা করবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং আপনারা সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিবেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ সংকট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ অনেক কষ্টে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে।

বিএনপি-জামায়াত অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্র এবং দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত জনসভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব,দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*