বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:১৬
আপডেট
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
Home / বাংলাদেশ / ঢাকা / ফরিদপুর এবার বিদেশী পিস্তলসহ মৎস্যজীবী লীগ নেতার ছবি ভাইরাল

ফরিদপুর এবার বিদেশী পিস্তলসহ মৎস্যজীবী লীগ নেতার ছবি ভাইরাল

এশিয়ান বার্তা ডেস্ক:- ফরিদপুরের এর আগে দুই ছাত্রলীগ নেতা কোমরে পিস্তল গুজে এবং অস্ত্রসহ টিকটক ভিডিও করে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন। এই রেশ না কাটতেই এবার আলোচনায় এলেন পিস্তল হাতে ভাইরাল মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পরশ সিকদার (৩৫)।

বৃহস্পতিবার (২৭-এপ্রিল) দুপুর ১টার দিকে এক সাংবাদিকের ফেসবুক আইডিতে পিস্তল হাতে আসাদুজ্জামানের দু’টি ছবি পোস্ট করা হয়। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, সামনের দিকে তাক করা অবস্থায় পিস্তলটি ধরে পোজ দিচ্ছেন আসাদুজ্জামান। আরেকটি ছবিতে দেখা গেছে, গভীর মনোযোগ দিয়ে পিস্তলটি দেখছেন তিনি। ভাইরাল হওয়া ছবি দু’টি নিজের বলে স্বীকার করেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ছবি দু’টি ৫ বছর আগে ঢাকার একটি অস্ত্রের শোরুমে তোলা। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিকুল মৃধার ভাগ্নে ও পৌর যুবলীগের সদস্য মিনহাজুল আবেদীন ওরফে চয়ন ছবি দুটি তুলেছিলেন। তিনি আরও বলেন, মিনহাজুল একটি এয়ারগান কিনতে অস্ত্রের ওই শোরুমে গিয়েছিলেন। এ সময় মিনহাজুল পিস্তলটি হাতে নিয়ে নাড়াচাড়া করেন। পরে আমিও নেড়ে দেখি। এ অবস্থায় মিনহাজুল তার ফোনে ছবি দু’টি তোলেন।আসাদুজ্জামানের অভিযোগ, তিনি এতদিন মিনহাজুলের মামা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিকুল মৃধার সমর্থক ছিলেন। তবে সম্প্রতি তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের অনুসারী হয়েছেন। এতে পিকুল মৃধা ক্ষুব্ধ হয়ে তাকে হেয় প্রতিপন্ন করতে ৫ বছর আগে তোলা ছবি দু’টি ফেসবুকে ছড়িয়েছেন।

এসব অভিযোগের অভিযোগ বিষয়ে জানতে চাইলে মিনহাজুল বলেন, ছবি দুটি ঢাকায় একটি অস্ত্রের শোরুমে তোলা। এ সময় তিনি ছবি দু’টি আসাদুজ্জামানের ম্যাসেঞ্জারসহ পরিচিত কয়েকজনকে দিয়েছিলাম। এরপর নতুন করে আর কাউকে দেইনি। কেউ হয়তো ম্যাসেঞ্জারে থাকা পুরনো ছবিই ফেসবুকে ছেড়েছেন।

জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আব্দুস সোবহান বলেন, আমরা সঠিক ঘটনা জানার চেষ্টা করছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহাব বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ফেসবুকে পোস্ট করা ছবি দেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*