শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৫
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / ঢাকা / নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

এশিয়ান বার্তা ডেস্ক:- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭-এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে শরাবন তহুরা এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শামীম (৪৫)। তিনি মুন্সিগঞ্জের নয়াগাও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। নিহতের নাম খাদিজা আক্তার। তিনি একই এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ বন্দরের একরামপুর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন শামীম ও তার স্ত্রী খাদিজা। আদিবা নামে তাদের এক মেয়ে সন্তান জন্ম নেয়। দাম্পত্য জীবনে তাদের কলহ চলছিল। কলহের এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালে স্ত্রী খাদিজাকে গলা কেটে হত্যা করেন শামীম। এরপর মেয়ে আদিবাকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে বলে মেয়েকে রেখে চলে যান। পরে খাদিজার ভাই আমিনুর ইসলাম শামীমের একরামপুরের ভাড়া বাসায় গিয়ে দেখেন, খাদিজাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরদিন খাদিজার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, স্ত্রী খাদিজাকে গলা কেটে হত্যার দায়ে স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। তিনি বলেন, জরিমানার এক লাখ টাকার মধ্যে মামলা পরিচালনার খরচ হিসেবে খাদিজার পরিবারকে ১০ হাজার টাকা রেখে বাকি টাকা মেয়ে আদিবাকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*