সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, রাজবাড়ীতে মহিলা দলের নেত্রী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, রাজবাড়ীতে মহিলা দলের নেত্রী গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজবাড়ী মহিলা দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সোনিয়া আক্তার ওরফে স্মৃতি। গতকাল মঙ্গলবার রাতে শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। স্মৃতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘সোনিয়া আক্তারের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। গতকাল রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে গত সোমবার সন্ধ্যায় সামসুল আরেফিন চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগের নেতা ওই ফেসবুক পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। সোনিয়া আক্তার প্রায় এক মাসে আগে ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সোনিয়া আক্তার তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে ‘আপত্তিকর’ কথা লেখেন। অনেকে পোস্টটি দেখায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। এক মাস আগের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন অভিযোগ করার কারণ জানতে চাইলে আওয়ামী লীগের নেতা সামসুল আরেফিন চৌধুরী বলেন, ‘সোনিয়া আক্তার প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময়ে আপত্তিজনক কথা বলেছেন। এই পোস্ট মাসখানেক আগে দিয়েছে। অন্য একটি স্ট্যাটাস দেখতে গিয়ে এটি দেখতে পেয়েছি। তা ছাড়া এ সংক্রান্ত তথ্যপ্রমাণ জোগাড় করতে সময় লেগেছে।

এদিকে, সোনিয়া আক্তারকে মধ্যরাতে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ‘সোনিয়া আক্তারের দুটি ছোট বাচ্চা আছে। মধ্যরাতে তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটা মেনে নেওয়ার মতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*