বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৬
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / বাংলাদেশ / ঢাকা / পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, সাবেক ছাত্রলীগনেতাসহ আটক ৪

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, সাবেক ছাত্রলীগনেতাসহ আটক ৪

এশিয়ান বার্তা ডেস্ক:- নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক করা ব্যক্তিরা হলেন নরসিংদী আওয়ামী লীগের সহসভাপতির ছেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভুইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মাধবদী টাটাপাড়া এলাকার শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগকর্মী মাধবদীর বিরামপুর এলাকার তানভীর আহমেদ (৩০) ও বলভদ্রী এলাকার কামরুল হাসান মুহিত (২৯)।

পুলিশ ও ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, তিনি ও তাঁর বাবা আক্কাস আলী মেম্বার সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি রায়পুরার বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা দিয়ে যাচ্ছিলেন। শহরের বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন এসে তাঁদের গতিরোধ করেন। ওই সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন তানভীর ও শোয়েব নামের দুজনকে ধরে ফেললেও বাকি দুজন টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় লেলিন ও মুহিত আটক দুজনকে ছাড়াতে এলে ঘটনার সঙ্গে তাদেরও সম্পৃক্ততার সন্দেহ হয়। পরে  পুলিশ চারজনকে আটক করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী বাবা-ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে আরো কিছু সময় লাগবে।  ধারণা করা হচ্ছে এই চক্রের সঙ্গে কমপক্ষে ৩০ জন সদস্য রয়েছে। তাদের সবাই নিকট অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এই মুহূর্তে আটক ছিনতাইকারীদের নিয়ে বাকিদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*