সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৩
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / ঢাকা ডিবি (উত্তর) পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ জন

ঢাকা ডিবি (উত্তর) পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ জন

এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং দুই ছিনতাইকারী সহ মোট ৪জনকে গ্রেফতার করেছে ডিবিপুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।অভিযানের অংশ হিসেবে এসআই সুজিত কুমার মৃধা সাভার মডেল থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রোকসানা আক্তার ওরফে রুকশা (৩৫) ও মোঃ সাকিব (২২)-কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে এসআই মোঃ আরিফুল ইসলাম সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য মোঃ মিলন হোসেন (৪৫) ও মোঃ মনির হোসেন (৩৭)-কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রোকসানা আক্তারের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১০টি এবং মনির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*