সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৩৩
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / লিড নিউজ / ডিবি (উত্তর)’র বিশেষ অভিযানে মাদক কারবারি ও ভুয়া ডিবি চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিবি (উত্তর)’র বিশেষ অভিযানে মাদক কারবারি ও ভুয়া ডিবি চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী/ডাকাত দলের ২ সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মে রাতে সাভার থানার আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসআই মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (১৮)-কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।এদিকে একই দিন রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসআই মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে পুলিশ জানায়।

অপরদিকে রাত ১০টায় সাভার থানার পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসআই মোঃ আঃ হাই সঙ্গীয় ফোর্সসহ পেশাদার মাদক ব্যবসায়ী রিনা রানী পার (৩৮)-কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*