সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:১৮
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লাইফস্টাইল / ডায়াবেটিক রোগীরা রোজায় যা খাবেন

ডায়াবেটিক রোগীরা রোজায় যা খাবেন

এশিয়ান বার্তা ডেস্ক:- রোজার সময় ডায়াবেটিক রোগীদের প্রয়োজন বিশেষ সতর্কতা। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের অবশ্যই হাইপো বা হাইপার গ্লাইসেমিয়ার লক্ষণগুলো জেনে নিতে হবে। নিয়মিত ব্লাড সুগার ফলোআপ করতে হবে। রোজায় ইনসুলিন ওষুধের সঙ্গে ব্লাড সুগার অ্যাডজাস্ট করে কি না, তা লক্ষ করুন। প্রথম দিকে ইফতারের আগ মুহূর্তে, ইফতারের দুই ঘণ্টা পরে ও সাহরির দুই ঘণ্টা পর ব্লাড সুগার পরীক্ষা করুন। এছাড়া সারা দিনে যখনই খারাপ লাগবে, ব্লাড সুগার পরীক্ষা করে দেখুন। এর পাশাপাশি নজর দিন খাদ্যাভ্যাসের ওপর।

 খাবারের প্ল্যান যেমন হতে পারে- রোজায় সাহরি ও ইফতারে শুধু পানি খাওয়ার ওপর জোর দেবেন না। রোজায় খাদ্যাভ্যাস হতে হবে সুষম। হাই ফাইবার বা উচ্চ আঁশসমৃদ্ধ ও লো গ্লাইসেমিক ইনডেক্স সমৃদ্ধ খাবার রাখুন খাদ্যতালিকায়। যেমন ভুসিসমেত আটা বা লাল আটা, লাল চাল, ওটস, চিড়া, বাদাম, মিক্সড ডাল, সিরিয়াল, শাকসবজি ও ফল। পাশাপাশি থাকবে ডিম, মাছ, মাংস ও দুধ। যেন ধীরে ধীরে ভেঙে খাবারগুলো সারা দিন অ্যানার্জি দিয়ে যায় আপনাকে। ইফতারে প্লেটে রাখুন খেজুর, কয়েক পদের ফল, শসা, দই, চিড়া, মাছ বা মাংসের কাবার, লাচ্ছি, মাঠা, লাবাং, ছানা, আখের রস, ডাবের পানি, আখের গুড়ের শরবত, লেবু পানি, কিছু বাদাম, সবজি খিচুড়ি ইত্যাদি। ইফতারে আপনি যত মাংসের কাবাব জাতীয় হাইডেনসিটির ক্যালরিসমৃদ্ধ খাবার খাবেন, তত বেশি পানি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আপনাকে।

খাদ্যতালিকা থেকে অতিরিক্ত ক্যালরি (শর্করা ও চর্বি) সমৃদ্ধ খাবার পরিহার করুন। বিশেষ করে ইফতারে। ইফতারে সরল শর্করা খাবার পরিহারের চেষ্টা করুন। যেমন চিনি, গুড়, সুগার, সিরাপ ও মিষ্টি। এর বদলে রাখুন আঁশসমৃদ্ধ খাবার। লাল চাল বা লাল আটার তৈরি খাবার, বিচিজাতীয় খাবার, ওটস, নানা ধরনের ডাল, শাকসবজি, বাদাম ইত্যাদি। ইফতারে দই চিড়া, দই সালাদ, ফ্রু্টস সালাদ, ছানা, রসাল ফল, ফলের রস, লেবু-ইসবগুলের শরবত, লাচ্ছি, মাঠা, ফালুদা, চিড়ার শরবত, ওটসের শরবত, সাগুদানার ডেজার্ট খেতে পারেন, তবে অবশ্যই চিনি ছাড়া। ইফতারের পরের সময়টুকু পানি ও রসাল খাবার খাওয়ার পরিমাণ বাড়ান। রাত ৯টা থেকে ১০টার মধ্যে খাবার খাওয়ার চেষ্টা করুন। সাহরি ও রাতের খাবারে সবজি, মাছের পাতলা ঝোল, মুরগির তরকারি রাখতে পারেন মেন্যুতে। আম-ডাল, শজনে-ডাল, করলার ঝোলজাতীয় তরকারি রাখুন পাতে। শেষে টক দই বা এক কাপ ননি ছাড়া দুধ। যারা ভাত এড়িয়ে চলতে চান, তারা স্যুপ, স্টু, সবজির স্যুপ, ওটস কিংবা কলা-দুধ খেতে পারেন। তবে ডায়াবেটিক রোগীরা ‘আম-দুধ-ভাত’ বা ‘কলা-দুধ-ভাত’- এ জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*