শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪১
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / লিড নিউজ / জাবি ছাত্রীদের নবনির্মিত ফজিলাতুন্নেছা হলে সিগারেটের আগুন থেকে আগ্নিকাণ্ড

জাবি ছাত্রীদের নবনির্মিত ফজিলাতুন্নেছা হলে সিগারেটের আগুন থেকে আগ্নিকাণ্ড

এশিয়ান বার্তা ডেস্ক:- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের জন্য নবনির্মিত ফজিলাতুন্নেছা হলের একটি কক্ষে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রত্যেক্ষর্শী ছাত্রীদের।

মঙ্গলবার (৯ জানুয়ারি) হলের অষ্টম তলায় অবস্থিত ৮১০ নং কক্ষে এ ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ওয়ার্ডেন ও কর্মকর্তাদের জানান হলের ছাত্রীরা। তাৎক্ষণিকভাবে সেখানে হলের ওয়ার্ডেন ড. আফসানা হকের উপস্থিতিতে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যেক্ষর্শীরা জানান, সকালে নয়টার দিকে ৮১০ নাম্বার কক্ষ থেকে আগুনের ধোঁয়া দেখতে পান আশেপাশের রুমের ছাত্রীরা। কক্ষের জানালা দিয়ে তাকিয়ে ছাত্রীরা দেখতে পান ভেতরে খাটের তোষক এবং কম্বলে আগুন লেগে পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। তাৎক্ষণিকভাবে ওয়ার্ডেনের উপস্থিতিতে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন খাটের পাশে একটি এশট্রেতে সিগারেটের ২০-৩০ টি সিগারেটের জ্বলে যাওয়া অবশিষ্টাংশ দেখতে পান তারা। সে থেকে ধারণা করা হচ্ছে সিগারেটের ধোঁয়া থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

আবাসিক হলের শিক্ষার্থী আয়েশা আক্তার ইতি বলেন,গতকাল রাত থেকেই আমরা গন্ধ পাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো বাইরে থেকে আসছে। কিন্তু সকালে দেখি রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে আমি নিচে নেমে ম্যামকে জানিয়ে মামাদেরকে নিয়ে এসেছি। ‘হলের গুটি কয়েকজন মেয়ে সিগারেট খায়, নিজের রুমে। কিন্তু তাদের রুমমেটদের সমস্যা হওয়ায় তারা হল কর্তৃপক্ষকে জানায়, তারপর হল থেকে বলা হয় যাতে রুমে কেউ হলের অভ্যন্তরে সিগারেট না খায়। কিন্তু তাতেও কিছু মানুষ শুনছে না। ২-১ জন বিরক্ত হয়ে রুম ছেড়ে অন্য রুমে উঠেছে।

হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. আফসানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মেয়েরা জানানোর সাথে সাথেই আমি আমি চলে এসেছি। তারপর সেখানে উপস্থিত থেকে আগুন নেভানো পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। সেই রুমের মেয়েরা তখন হলে ছিল না এবং রুম তালাবদ্ধ ছিল। প্রভোস্টের উপস্থিতিতে আমরা বসে এটা একটা ব্যবস্থা নিব।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, হলের ভেতরে আগুন লাগার ঘটনা শুনেছি। আমি অসুস্থ থাকায় আজকে অফিসে যাইনি। আগামীকাল ওয়ার্ডেন ও ছাত্রীদের সাথে বসে কি ব্যবস্থা নেয়া যায় এরপর আমি বিস্তারিত জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;