রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২১
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / রাজনীতি / খালেদা জিয়ার কোনো উন্নতি দেখছেন না চিকিৎসকরা

খালেদা জিয়ার কোনো উন্নতি দেখছেন না চিকিৎসকরা

এশিয়ান বার্তা ডেস্ক:- নানা জটিল রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গত দুইমাস ধরে হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি দেখছেন না খালেদা জিয়ার চিকিৎসকরা।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক জটিলতা বাড়ছে খালেদা জিয়ার। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি।

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের জটিলতা বা সমস্যাগুলো এমন পর্যায়ে গেছে যে এখন দেশে চিকিৎসা দিয়ে সেসব সমস্যার উন্নতি আশা করা যায় না। তার লিভার, কিডনিসহ শরীরের প্রত্যঙ্গগুলোর জটিলতা বেড়েই চলেছে।

গত মাসের ৯ তারিখ থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার। কখনো কেবিনে, কখনো সিসিইউতে রেখে চিকিৎসা চলছে তার। এমন অবস্থায় হঠাৎ মঙ্গলবার গুঞ্জন শোনা যায় তার অসুস্থতা বেড়েছে। বর্তমানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে চলতি মাসের শুরুতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়। বিষয়টি নিয়ে সরকারের একাধিক মন্ত্রী কথা বললেও এখনও সুরাহা হয়নি।

অন্যদিকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি। সেই আল্টিমেটামের সময়ও শেষ হয়ে গেছে।দলীয় প্রধানকে বিদেশে পাঠানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। সামনে নতুন করে এই দাবিতে কর্মসূচি দেওয়ার কথাও ভাবছেন বিএনপির নীতিনির্ধারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*