বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৮
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / আশুলিয়ায় বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে যুবক অপহৃত ! গ্রেপ্তার ৭ অপহরণকারী

আশুলিয়ায় বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে যুবক অপহৃত ! গ্রেপ্তার ৭ অপহরণকারী

এশিয়ান বার্তা ডেস্ক:- আশুলিয়ার এনায়েতপুর বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় সাকিব নামের এক যুবককে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। এ ঘটনায় অপহরণের শিকার সাকিব টাকার জন্য এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করলে র‌্যাব-৪-এর সিপিসি-২ ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।

রবিবার (৬-আগস্ট) দুপুরে আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায় অভিযান চালিয়ে অপহৃত সাকিবকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। গ্রেফতারকৃত অপহরণকারীরা- লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম (২০), নাজমুল হোসেন (২০), আল আমিন (২০), রাহাত খান (২০), জিন্নাত (২০)। এ ছাড়া পলাতক ইয়াসিন (২১), রনি (২৪) ও সবুজ (২৩)।

র‌্যাব-৪ জানায়, শনিবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায় বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়ে অপহরণের শিকার হন সাকিব। ভুক্তভোগী সাকিব আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার। তার গ্রামের বাড়ি পাবনা জেলায় এবং সে বর্তমানে আশুলিয়ার এনায়েতপুর চালাবাড়ী এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী সাকিব জানান, বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হয়েছিলেন তিনি। পরে সেখানে থাকা বখাটে তরুণরা তাদের পথরোধ করে। একপর্যায়ে তাদেরকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে বান্ধবীকে ছেড়ে দিলেও সাকিবের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই শরীফ আহমেদ (মামলার তদন্ত কর্মকর্তা) বলেন, ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*