মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বিশেষ সংবাদ / আর্জেন্টিনার সাহিত্য উৎসবে বাংলাদেশ ও রাজু আলাউদ্দিন

আর্জেন্টিনার সাহিত্য উৎসবে বাংলাদেশ ও রাজু আলাউদ্দিন

এশিয়ান বার্তা ডেস্ক:- আর্জেন্টিনার জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বিখ্যাত সাহিত্য উৎসবের পোস্টারে কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিনের সূত্রে নাম উঠলো বাংলাদেশের। ফেরিয়াইন্তের নাশিওনাল দেল লিবরোদে বুয়েনেস এইরেস (FIL) বা, বুয়েনোস আইরেসের আন্তর্জাতিক বইমেলা হিসেবে পরিচিত এই সাহিত্য উৎসব। এটি লাতিন আমেরিকার সর্ববৃহৎ বইমেলা যেখানে ১৩ লাখের বেশি সাহিত্য অনুরাগী টিকিট কেটে অংশ নেন।

আর্জেন্টিনার এই আন্তর্জাতিক বইমেলা ও সাহিত্য উৎসবে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ থেকে কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। তিনি ২৪ এপ্রিল রওনা হয়ে সেখানে ৯ দিন অবস্থান করে ৩ মে ঢাকায় ফিরবেন।

সূচি অনুযায়ী এইমেলার উদ্বোধন হবে ২৭ এপ্রিল এবং তা চলবে ১৫ মে পর্যন্ত। উৎসবে অংশ নেওয়া আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন অব ট্রান্সলেশান অ্যান্ড ইন্টারপ্রেটার্স (এএটিআই) এর আয়োজনে রাজু আলাউদ্দিন ২৭ এপ্রিল আর্জেন্টিনার স্থানীয় সময় আড়াইটায় কথা বলবেন বাংলা ভাষার বৈশিষ্ট্য, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং বাংলায় বোর্হেসের অনুবাদ নিয়ে।

একইদিন স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় তিনি বাংলা ভাষায় পাঠ করে শোনাবেন তার অনূদিত বোর্হেসের কবিতা। আর মূল ভাষায় সেগুলো পাঠ করবেন লেখক অধ্যাপক মোনিকা এররেরা। কবিতাগুলো সম্পর্কে রাজু আলাউদ্দিন তার নিজের ভাষ্য ও বিশ্লেষণ তুলে ধরবেন। ২৯ এপ্রিল বোর্হেসের প্রথম গ্রন্থ Fervor de Buenos Aires নিয়ে এক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন রাজু আলাউদ্দিন।

ইউরোপ, আমেরিকা ও লাতিন আমেরিকার বহু দেশের শীর্ষস্থানীয় লেখক ও অনুবাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য লাতিন আমেরিকার বৃহত্তম বইমেলায় প্রধান থিমগুলোর একটি হচ্ছে আর্হেন্তিনার প্রধান লেখক হোর্হে লুইস বোর্হেসের প্রথম গ্রন্থ প্রকাশের শতবার্ষিকী উদযাপন।

বোর্হেসবিষয় তিনটি ভিন্ন ভিন্ন  অনুষ্ঠানে বোর্হেস বিশেষজ্ঞ রাজু আলাউদ্দিন প্রবন্ধ পাঠ ও প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*