বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩৫
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / লিড নিউজ / আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে যুবদলের বিক্ষোভ

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে যুবদলের বিক্ষোভ

ফাহাদ-ই-আজমঃ- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্ভাব্য নাশকতা এবং অপতৎপরতার প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাভার পৌর যুবদল। একই সঙ্গে তারা ‘ফ্যাসিবাদের বিচার’ দাবিও জানায়।
বুধবার (২৪-জুন) দুপুরে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাভার থানা যুবদল ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সাভার পৌর যুবদলের নেতা সুরুজজামান। তিনি বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নানা অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে সাভার থানা যুবদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। যারা দেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের আর বাংলার মাটিতে মিছিল করার সুযোগ দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে।
এসময় সাভার থানা যুবদল ও পৌর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশস্থল ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*