রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / কক্সবাজার / দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল রোহিঙ্গা নেতার

দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল রোহিঙ্গা নেতার

এশিয়ান বার্তা ডেস্ক:- কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ই-২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গার নাম রওশন আলী (৫৬)। তিনি উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ই-২ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে। তিনি থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ই-২ ব্লকের সাব-মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ই-২ ব্লকের মাঝি কামাল হোসেনের চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন রওশন আলী। এক পর্যায়ে ৬/৮ রোহিঙ্গা দুর্বৃত্ত অতর্কিত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। পরে তারা রওশন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা রওশন আলীকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশ ধারণা করছে। তবে ময়নাতদন্তের পর খুনের প্রকৃত কারণ জানানো সম্ভব হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*