বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৩
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / কক্সবাজার / নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক

এশিয়ান বার্তা ডেস্ক:-কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আটক যুবক খায়রুল আমিন (২০) উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. কামালের ছেলে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পের জি ব্লকের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ছুরি উদ্ধার করা হয়। টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের একটি ভাড়াবাসায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অপরাধ সংঘটনের পরিকল্পনা নিচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে এপিবিএন। এসময় খায়রুল আমিন নামে এক রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার এলজি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ একটি ছুরিসহ আটক করা হয়। এসময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী আরও বলেন, আটক রোহিঙ্গা যুবক টেকনাফ মডেল থানার ২০২২ সালের একটি অস্ত্র মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*